বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

উত্তরদক্ষিণ। সোমবার, ৩০ মার্চ, ২০২৬, আপডেট ১৯:২২

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ২ মাস পিছিয়ে জুলাই মাসে নেওয়ার দাবি আদায়ে ২৪ ঘন্টার আল্টিমেটাম জানিয়েছে ৫০ তম বিসিএস লিখিত পরীক্ষার্থীবৃন্দের একাংশ। ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি মেনে না নিয়ে অনসন কর্মসূচিসহ আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জানিয়েছে তারা।

সোমবার ( ৩০ মার্চ) বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

এ সময় পিএসসিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বিসিএসের লিখিত পরীক্ষার্থী মেহরুজ রহমান রাফসান বলেন, ৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ২ মাস পিছিয়ে জুলাই মাসে নিতে হবে, এবং ৫১তম বিসিএস থেকে পরবর্তী সকল বিসিএসে প্রস্তুতির জন্য ন্যূনতম ৪ মাস সময় দিয়ে সুশৃঙ্খল রোডম্যাপ তৈরি করতে হবে। ২৪ ঘন্টা সময়ের মধ্যে দাবি না মানলে আমরণ অনশনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন পরীক্ষার্থীরা।

৫৮ দিনের প্রস্তুতির সময়কে ‘অপর্যাপ্ত’ ও ‘অবিচার’ হিসেবে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ৫০ তম বিসিএস লিখিত পরিক্ষার্থী সোহাগ মিয়া বলেন, ১২০০ নম্বরের বিশাল লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য তাদের মাত্র ৫৮ দিন সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই পর্যাপ্ত নয়।

তিনি আরও বলেন, এর আগের ব্যাচগুলো প্রস্তুতির জন্য গড়ে ৭ থেকে ৮ মাস সময় পেত। এই ব্যাচের ক্ষেত্রে সেই সময় কমিয়ে মাত্র দুই মাসেরও কম করাকে আমি চরম ‘ইনজাস্টিস’ হিসেবে দেখছি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading