চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

উত্তরদক্ষিণ সোমবার (৩০ মার্চ) ২০২৬, আপডেট ২৩:৩৫

চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে।

সোমবার (৩০ মার্চ) রাতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গণমাধ্যমকে পরীক্ষার এই সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছেন। এর মাধ্যমে দেশজুড়ে অপেক্ষারত লাখ লাখ পরীক্ষার্থীর রুটিন নিয়ে চলা জল্পনার অবসান ঘটল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ (রবিবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সভায় উপস্থিত একজন বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

এখন আনুষ্ঠানিক অনুমোদনের পর খুব দ্রুতই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি বা রুটিন প্রকাশ করা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading