ফুটপাতের কয়েকটি দোকান উচ্ছেদ, বাকিদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা

ফুটপাতের কয়েকটি দোকান উচ্ছেদ, বাকিদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:১৫

রাজধানীর ফার্মগেট ও ইন্দিরা রোড এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ এপ্রিল) সকাল থেকে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ফুটপাতে ব্যবসা পরিচালনাকারীদের কয়েকটি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ফয়সাল। অভিযান শেষে তিনি বলেন, জীবিকার বিষয়টি বিবেচনায় রেখে ব্যবসায়ীদের সরতে অনুরোধ করা হয়েছে, কিন্তু আবারও ফুটপাত দখল করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ম্যাজিস্ট্রেট বলেন, এখানকার ফুটপাতে যাদের দোকান রয়েছে, সেসবের সাথে ব্যবসায়ীদের আয়-রোজগার জড়িত। আমরা আজকের অভিযানে তাদের বুঝিয়েছি, আপনারা এখান থেকে চলে যান। আগামীতে এই অভিযান চলমান থাকবে এবং প্রতিনিয়তই কেউ না কেউ তদারকিতে থাকবে। দ্বিতীয়বারের মতো কেউ যদি এখানে দোকান দিয়ে বসে, তাহলে আমরা একশনে যাবো, জরিমানা করবো ও মালামাল জব্দ করবো।

তিনি আরও বলেন, আমাদের মোটিভ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া। যারা এক্সটেনশন করেছে, আমরা সেগুলো উচ্ছেদ করেছি। কিন্তু কেউ যদি আবার এক্সটেনশন করে, আমরা সেক্ষেত্রে পদক্ষেপ নেব।

উল্লেখ্য, আজ বেলা ১০টায় ফার্মগেট এলাকার ইন্দিরা রোড, ফার্মগেট মোড়ে ফুটপাতে অবৈধভাবেই দখল করে ব্যাবসা পরিচালনাকারীদের উচ্ছেদ অভিযানে নামে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading