আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

উত্তরদক্ষিণ। বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৫৫

ঈদযাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে এ কথা বলেন তিনি।

বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তবায়ন করতে হবে বলেন মন্তব্য করেন সড়ক ও সেতু মন্ত্রী।

তিনি বলেন, ‘এবারের ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং, কারণ দেড় কোটি মানুষ ঢাকার বাহিরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে। নতুন করে আরও একটি যমুনা সেতু করা যায় নাকি সেটি চিন্তা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত ব্যয় করবে না সরকার।’

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading