আন্দোলন ছাড়া উপায় নেই: ওয়াকআউটের পর জামায়াত আমির

আন্দোলন ছাড়া উপায় নেই: ওয়াকআউটের পর জামায়াত আমির

উত্তরদক্ষিণ বুধবার (০১ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:২০

জাতীয় সংসদ থেকে বিরোধীদলীয় সদস্যদের ওয়াকআউটের পর আন্দোলনের ডাক দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১ এপ্রিল) সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের আর কী করার আছে? আমরা আন্দোলন করব এবং জনগণকে সঙ্গে নিয়েই করব।” তিনি জানান, এ বিষয়ে ১১টি রাজনৈতিক দল দ্রুত বৈঠকে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে এবং তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে জনগণের চূড়ান্ত অভিপ্রায়ের প্রতিফলন ঘটেনি। “এটি কোনো গোষ্ঠী বা ব্যক্তিস্বার্থের দাবি নয়। যেহেতু সংসদে আমরা জনগণের দাবি আদায় করতে পারিনি, তাই আবারও জনগণের কাছে ফিরে যাব,” বলেন তিনি।

উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫” নিয়ে বিরোধীদলীয় নেতার আনা নোটিশের ওপর সংসদে প্রায় দুই ঘণ্টা আলোচনা হয়। তবে এ বিষয়ে স্পিকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading