দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবি

দুর্গাপূজায় তিন দিনের ছুটির দাবি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:৫৫

দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি কমপক্ষে তিন দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানে একগুচ্ছ প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ধৈর্য সহকারে সব বিষয় শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।

সন্তোষ শর্মা জানান, আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে অর্পিত সম্পত্তি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে রূপান্তর, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন জারি এবং পৃথক সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন গঠন।

এ ছাড়া দুর্গাপূজায় কমপক্ষে তিন দিনের ছুটি ঘোষণা, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহার, জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিও জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, লুটপাট ও ধ্বংসযজ্ঞের ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে বলে জানান সন্তোষ শর্মা।

তিনি বলেন, এসব বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading