রবিবার শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’

রবিবার শুরু হচ্ছে বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’

উত্তরদক্ষিণ। শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:৪৫

বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা যাচাই ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটগুলোতে একযোগে পরিচালিত হবে।

এর মাধ্যমে মূলত বাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের মূল্যায়ন ও আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন সাধন করা হবে।

আইএসপিআর আরও জানায়, পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে আধুনিক এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর জোর দেবেন সংশ্লিষ্টরা। মহড়া চলাকালীন বিমানবাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন জটিল কৌশল বা এয়ার ওয়ারফেয়ার ট্যাকটিকস বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করবেন।

এই মহড়ায় বিমানবাহিনীর সকল যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস টু এয়ার মিসাইল ইউনিট সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোনের ব্যবহারও এই মহড়ার অন্যতম আকর্ষণ। বিমানবাহিনীর সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি এটি বাহিনীর পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading