কর ও কাস্টমস কমিশনার পদে ২৮ জনকে পদোন্নতি

কর ও কাস্টমস কমিশনার পদে ২৮ জনকে পদোন্নতি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ০৮:০০

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ ও কাস্টমস বিভাগে ২৮ অতিরিক্ত কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক দুটি আদেশে এ তথ্য জানা গেছে। গত বৃহস্পতিবারে এ বিষয়ে আদেশ ইস্যু করে পদায়নের জন্য এনবিআরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশে আয়কর বিভাগ থেকে ১৬ জনকে এবং শুল্ক ও আবগারি বিভাগে ১২ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।

আয়কর বিভাগে যাদের পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন- মো. মোস্তাফিজুর রহমান, মুন্সী হারুনর রশিদ, শেখ মো. মনিরুজ্জামান, মুহাম্মদ আমিনুর রহমান, মো. আবু সাঈদ সোহেল, ড. লুৎফুন্নাহার বেগম, মোহাম্মদ আবদুর রকিব, সৈয়দ মহিদুল হাসান, মো. মাসুদুর রহমান মাসুদ, রুনা লায়লা, সেলিনা সুলতানা, মোসাম্মৎ সাহেনা আক্তার, মো. নজরুল আলম চৌধুরী, মু. মহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান ও ফরিদ আহমেদ।

অন্যদিকে কাস্টমস বিভাগে যে ১২ কর্মকর্তা পদোন্নতি দেওয়া হয়েছে তারা হলেন- মো. মাহফুজুল হক ভূঁঞা, মোহাম্মদ মাহমুদুল হাসান, ড. আবু নূর রাশেদ আহম্মেদ, মোহাম্মদ শফি উদ্দিন, মিয়া মো. আবু ওবায়দা, মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন, মোহা. মসিউর রহমান, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া ও মু. রইচ উদ্দিন খান।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading