আজ থেকে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি

আজ থেকে পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, আপডেট ০১:১৫

দেশের উভয় পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সরকারের সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ১০টায় থেকে শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ১টা ৫৫ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা পর্যন্ত চলবে পোস্ট-ক্লোজিং সেশন। আর বাজার বন্ধ হবে ঠিক দুপুর ২টায়।

ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়সূচি বহাল থাকবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading