সংরক্ষিত নারী আসনে নির্বাচনসহ ৫ বিষয়ে সভায় বসেছে ইসি

সংরক্ষিত নারী আসনে নির্বাচনসহ ৫ বিষয়ে সভায় বসেছে ইসি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:০৫

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ পাঁচটি বিষয় নিয়ে সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে।

এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি রয়েছে।

সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসনসংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। এরই মধ্যে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে।

আইন অনুযায়ী, সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৩ ফেব্রুয়ারি এ গেজেট প্রকাশ হয়। সেক্ষেত্রে এ নির্বাচনের সময় রয়েছে আগামী ১৪ মে পর্যন্ত। এ নির্বাচন দ্রুত শেষ করতে চায় কমিশন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading