মিলানকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইল নাপোলি

মিলানকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে রইল নাপোলি

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:০০

সেরি ‘আ’ শিরোপা ধরে রাখার লড়াইয়ে এখনো ভালোভাবেই টিকে আছে নাপোলি। সোমবার এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নেপলসে নিজেদের মাঠে ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করেন মাত্তেও পলিতানো। ৭৯ মিনিটে তার জোরালো শটে আসে ম্যাচের একমাত্র গোল। টানা পঞ্চম জয় তুলে নিয়ে দারুণ ছন্দে আছে নাপোলি।

এই জয়ে মিলানকে টপকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে নাপোলি। তবে শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে এখনো ৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা, হাতে রয়েছে আরও ৭টি ম্যাচ। নিজেদের মাঠে পুরো ম্যাচেই আধিপত্য ছিল আন্তোনিও কন্তের দলের। যদিও মিলান তাদের দুই তারকা আক্রমণভাগের খেলোয়াড় রাফায়েল লিয়াও ও ক্রিশ্চিয়ান পুলিসিচকে নিয়েই নামতে পেরেছিল।

ম্যাচ শেষে কন্তে বলেন, “আমরা আবার দ্বিতীয় স্থানে ফিরেছি, এটা আমাদের জন্য আনন্দের। কঠিন পরিস্থিতির মধ্যেও ছেলেরা দারুণ করেছে। এখন নিজেদের নিয়ন্ত্রণে রেখে এগিয়ে যেতে হবে।” অন্যদিকে, শিরোপা দৌড় থেকে ছিটকে পড়ার ইঙ্গিত দিয়েছেন মিলানের কোচ। বর্তমানে ইন্টার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা, আর নাপোলিও এগিয়ে গেছে। ফলে তাদের লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করা।

এই ম্যাচে নাপোলি খেলেছে রোমেলু লুকাকুকে ছাড়াই। চোটের চিকিৎসার জন্য বেলজিয়ামে থাকায় ক্লাব কর্তৃপক্ষের অসন্তোষের মুখে পড়েছেন তিনি। এছাড়া অসুস্থতার কারণে খেলতে পারেননি রাসমুস হইলুন্ডও। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলের সুযোগ খুব একটা তৈরি হয়নি। তবে শেষ পর্যন্ত ডি উইন্টার-এর দুর্বল ক্লিয়ারেন্স থেকে সুযোগ পেয়ে পলিতানো নিশ্চিত করেন জয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading