জাতিসংঘে হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় চীন রাশিয়ার ভেটো

জাতিসংঘে হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় চীন রাশিয়ার ভেটো

উত্তরদক্ষিণ মঙ্গলবার (০৭ এপ্রিল) ২০২৬, আপডেট ২২:৪০

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হরমুজ প্রণালি খোলা নিয়ে একটি প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া প্রস্তাবে ভেটো দিয়েছে।

প্রস্তাবের পক্ষে পড়েছে ১১ ভোট। কলম্বিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত ছিল। ট্রাম্পের হরমুজ প্রণালি খোলার জন্য বেঁধে দেওয়া সময়সীমা মঙ্গলবার রাত ৮ টার কয়েকঘন্টা আগে জাতিসংঘে এই ভোট হয়।

হরমুজ প্রণালি বল প্রয়োগ করে খোলা নিয়ে চীন ও রাশিয়ার আপত্তির কারণে প্রস্তাবটি বারবার বদলানো হয়েছে। চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ খোলার অংশটি বাদ দেওয়া হয়।

হরমুজ প্রণালি বল প্রয়োগ করে খোলা নিয়ে চীন ও রাশিয়ার আপত্তির কারণে প্রস্তাবটি বারবার বদলানো হয়েছে। চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ খোলার অংশটি বাদ দেওয়া হয়।

মঙ্গলবার সংশোধিত এই প্রস্তাবের ওপরই ভোট হয়েছে। আশা ছিল চীন ও রাশিয়া হয়ত প্রস্তাবে ভিটো দেবে না। কিন্তু তা হয়নি। তবে প্রস্তাবনাটি গৃহীত হলেও তা যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে কোনও প্রভাব ফেলত কিনা তা নিয়ে সন্দেহ আছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading