যুদ্ধবিরতির খবরে পুঁজিবাজারে বড় উত্থানে চলছে লেনদেন

যুদ্ধবিরতির খবরে পুঁজিবাজারে বড় উত্থানে চলছে লেনদেন
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১১:৪০

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণায় সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই ডিএসই ও সিএসইর প্রধান সূচক ১০০ পয়েন্টের বেশি বেড়েছে। এ সময় অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মধ্যে, বুধবার দিনের লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ডিএসইর প্রধান ডিএসইএক্স সূচক ১৩৭.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৪.৬৫ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে ৩৫৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৫২টির, কমেছে ২টি ও অপরিবর্তীত আছে ৩টি। আলোচ্য সময়ে ডিএসইতে ১০৭ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে সিএসইর প্রধান সিএএসপিআই সূচক ১১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০০ পয়েন্ট। এ সময়ে সিএসইতে ৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৬টি ও অপরিবর্তীত আছে ৫টি। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading