ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা

উত্তরদক্ষিণ। বুধবার, ০৮ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:৫৭

কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি। এর জেরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে দেশটির সরকার।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১৫ দিনের জন্য ওই অঞ্চলে যে কোনো ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ৯ এপ্রিল সাবেক ওই ক্রিকেটারের ক্ষমতাচ্যুত দিবস উপলক্ষে রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই।

সোমবার খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, রাওয়ালপিন্ডির এই বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণ হবে। তিনি কর্তৃপক্ষকে এই সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

ইমরান খানের সঙ্গে আইনজীবীর সাক্ষাতের নির্দেশ আদালতের এদিকে ইমরান খানের সঙ্গে তাঁর আইনজীবীর সাক্ষাতের ব্যবস্থা করতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলা নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শের জন্য মঙ্গলবার এ নির্দেশ দেন তিনি।

দ্য ডনের খবরে বলা হয়েছে, এই মামলায় ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজা স্থগিতের আবেদনের শুনানি চলাকালে আদালত এই নির্দেশনা দেন। বেঞ্চটি দম্পতির সাজার বিরুদ্ধে করা মূল আপিলগুলোর দ্রুত নিষ্পত্তিরও ইঙ্গিত দিয়েছেন।

প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার এবং বিচারপতি মুহাম্মদ আসিফকে নিয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ শুনানিটি পরিচালনা করেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading