হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত পাঠাবে ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। বুধবার (০৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২১:৪০
শহীদ ওসমান হাদি হত্যার ঘটনায় ইন্ডিয়ায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন অভিযুক্তদের বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ইন্ডিয়া সরকার।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া এদিন দেশটির তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গেও বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
এসব বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ইন্ডিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। এর আগে গতকাল দিল্লিতে পৌঁছানোর পরপরই ইন্ডিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে। পারস্পরিক আস্থা, সম্মান এবং উভয় দেশের লাভের ভিত্তিতেই এই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে।
ইউডি/এবি

