বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিলের বিল পাস, এসএসএফ সুরক্ষাও বাদ

বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তা আইন বাতিলের বিল পাস, এসএসএফ সুরক্ষাও বাদ

উত্তরদক্ষিণ বুধবার (০৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৫৫

বিশেষ নিরাপত্তা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য করা আইন বাতিলের বিল জাতীয় সংসদে পাস হয়েছে।

এছাড়া বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ আইনের সংশোধনী এনে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার বিধান বাদ দেওয়ার বিলও পাস হয়েছে।

বুধবার দুই দফায় এ দুটি বিলসহ মোট ১৩টি বিল পাস হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সেই সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিলও রয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠকে বিলগুলো উত্থাপন, অবিলম্বে বিবেচনা এবং পরে কণ্ঠভোটে পাস করা হয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা এসব অধ্যাদেশকে আইনে রূপ দিতে এসব বিল আনা হয়েছে।

২০২৪ সালে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ২৪ দিনের মাথায় ২৯ অগাস্ট ‘বৈষম্যমূলক নীতি’ বিবেচনায় বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তায় প্রণীত আইন বাতিল করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর ৯ সেপ্টেম্বর জারি করা হয় অধ্যাদেশটি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading