আমেরিকা-ইরান আলোচনার আগে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে ছুটি ঘোষণা

আমেরিকা-ইরান আলোচনার আগে রাওয়ালপিন্ডি, ইসলামাবাদে ছুটি ঘোষণা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:২৫

স্থায়ীভাবে যুদ্ধ অবসানে আমেরিকা ও ইরানের মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ও শুক্রবার এই ছুটি কার্যকর থাকবে। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুইদিনে সকল প্রকার স্কুল ও অফিস বন্ধ থাকবে। জেলা প্রশাসনের বরাতে বলা হয়েছে, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি এবং প্রাইভেট অফিস এই দুইদিন বন্ধ থাকবে।

তবে জরুরি কাজে নিয়োজিত সেবা এই ছুটির আওতাভুক্ত থাকবে না বলে নোটিশে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই শহরে হঠাৎ জারি করা বিজ্ঞপ্তিতে ছুটির কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে গুরুত্বপূর্ণ কোনো কূটনৈতিক সফর বা আন্তর্জাতিক সম্মেলনের আগে পাকিস্তানে নিরাপত্তার স্বার্থে প্রায়ই এ ধরনের ছুটি দেওয়া হয়।

পাকিস্তানকে ব্যবহার করে যুদ্ধবিরতি চুক্তি করেছে আমেরিকা পাকিস্তানকে ব্যবহার করে যুদ্ধবিরতি চুক্তি করেছে আমেরিকা
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে ইসলামাবাদে যাবে।

অন্যদিকে রাতে পাকিস্তানের উদ্দেশে আলোচনার জন্য ইরানি প্রতিনিধিদল রওয়ানা দেবে বলে জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading