টানা ৩ দিনের উত্থানের পর বড় দরপতনে সপ্তাহ শেষ, লেনদেনেও ভাটা

টানা ৩ দিনের উত্থানের পর বড় দরপতনে সপ্তাহ শেষ, লেনদেনেও ভাটা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, আপডেট ১৮:৩১

শর্তসাপেক্ষে ইসরায়েল ও আমেরিকার ইরানের যুদ্ধ দুই সপ্তাহের বিরতির ঘোষণায় গতকাল বুধবার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছিল। তার আগের দুই কার্যদিবসেও বাজারে উত্থান হয়েছিল।

টানা তিনদিন উত্থান শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতন হয়েছে। এতে কমেছে এক্সচেঞ্জেটির সবগুলো মূল্যসূচকও। আর লেনদেনেও ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম নিম্নমুখী হয়ে পড়ে। দিনের শেষ পর্যন্ত বেশিরভাগ সিকিউরিটিজ দরপতনের তালিকায় থাকে। এতে দিনশেষে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও বড় পতন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭০টির। কমেছে ৩০৬টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

বড় সংখ্যায় শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৮ পয়েন্টে উঠেছে। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ৩০টি বাছাই করা শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্টে নেমেছে।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে মোট ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১৪ কোটি ৭৩ লাখ টাকা।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭৪ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৭টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১ কোটি ২৭ লাখ টাকা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading