আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের


উত্তরদক্ষিণ। শুক্রবার (১০ এপ্রিল)  ২০২৬, আপডেট ২৩:৫৫

ইরানের সঙ্গে আসন্ন আলোচনা ব্যর্থ হলে দেশটিতে পুনরায় ভয়াবহ সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনা থেকে কোনও সমাধান না এলে মার্কিন যুদ্ধজাহাজগুলো থেকে ইরানে ফের আঘাত হানা হবে।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মার্কিন যুদ্ধজাহাজগুলোকে বিশ্বের সেরা সব সমরাস্ত্র দিয়ে পুনরায় সজ্জিত করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের জাহাজগুলোকে ইতিহাসের সেরা গোলাবারুদ ও সেরা সব অস্ত্র দিয়ে পুনরায় লোড করা হচ্ছে। এর আগে আমরা তাদের (ইরান) ওপর যে হামলা চালিয়েছিলাম এবং তাদের গুঁড়িয়ে দিয়েছিলাম, এবারের অস্ত্রগুলো তার চেয়েও উন্নত।’

ইরানকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘যদি আমরা কোনও চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবেই তা ব্যবহার করা হবে।’

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক সংক্ষিপ্ত ও রহস্যময় বার্তায় ট্রাম্প লিখেছিলেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসেট!!!’

পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে একটি শান্তি প্রক্রিয়া চলমান রয়েছে। আলোচনায় যোগ দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading