ন্যূনতম বেতন ৩০ হাজার টাকাসহ ৬ দাবি মজুরিভিত্তিক কর্মচারীদের
উত্তরদক্ষিণ। শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:১৫
মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা পুনর্নির্ধারণ এবং প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বাড়ানোসহ ৬ দফা দাবি জানিয়েছে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি তুলে ধরেন বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির নেতারা।
এ সময় তারা উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান, নারী কর্মীদের জন্য ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি এবং বছরে ২০ দিনের নৈমিত্তিক ছুটির দাবিও জানান।
পাশাপাশি মাস্টার রোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন এবং শ্রম আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে বিদ্যমান বৈষম্য দূর করার দাবি তোলেন কর্মচারীরা।
ইউডি/রেজা

