আন্দামান সাগরে ট্রলারডুবি, বহু প্রাণহানির শঙ্কা

আন্দামান সাগরে ট্রলারডুবি, বহু প্রাণহানির শঙ্কা

উত্তরদক্ষিণ। বুধবার (১৫ এপ্রিল) ২০২৬, আপডেট ০১:০০


আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে ২৫০ জনেরও বেশি রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসী ছিল বলে জানা গেছে। দুর্ঘটনায় তাদের বেশিরভাগেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ কোস্টগার্ডের গণমাধ্যম বিষয়ক কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়াগামী বাংলাদেশ পতাকাবাহী জাহাজ এমটি মেঘনা প্রাইড গত ৯ এপ্রিল বিকেলে আন্দামান দ্বীপপুঞ্জের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমা থেকে ৯ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী।

এই কর্মকর্তা আরও জানান, পরে মধ্যরাতের দিকে তাদেরকে বাংলাদেশ কোস্টগার্ডের টহল জাহাজ মনসুর আলীর কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার পাওয়ার পর বেঁচে যাওয়া ব্যক্তিরা মানব পাচার এবং সেই প্রাণঘাতী যাত্রার ভয়াবহ বিবরণ দিয়েছেন।

উদ্ধারপ্রাপ্ত রোহিঙ্গা রফিকুল ইসলাম দাবি করেছেন, গত ২ এপ্রিল কুতুপালং বাজার থেকে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে প্রথমে টেকনাফের কাচ্ছোপিয়া ইউনিয়নের রাজারছড়া এলাকার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে আরও ২০ থেকে ২৫ জনের সঙ্গে অমানবিক পরিস্থিতিতে আটকে রাখা হয়।

তিনি অভিযোগ করেন, ভুক্তভোগীরা পালানোর চেষ্টা করলেই তাদের ওপর নির্যাতন চালানো হতো এবং পাচার হওয়া ব্যক্তিদের আটকে রাখার জন্য এলাকার একাধিক বাড়ি ব্যবহার করা হতো।

তার দেয়া তথ্য মতে, গত ৪ এপ্রিল রাতে তাদেরকে রাজারছড়ার কাছে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলে নিয়ে গিয়ে ছোট মাছ ধরার নৌকায় তোলা হয়। এক পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশের একটি টহল দল পাশ দিয়ে যাওয়ার সময় তারা কাছের ঝোপে লুকিয়ে পড়তে বাধ্য হন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading