ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

উত্তরদক্ষিণ। বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, আপডেট ১০:৫৭

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সময় অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত ই-ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।

পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, পহেলা বৈশাখে সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে অনেকে ই-ভ্যাট জমা দিতে পারেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৬৪ উপধারা (১ক) ক্ষমতাবলে ই ভ্যাট সিস্টেমের মার্চ, ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময় আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading