ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার

ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান আমেরিকার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:৩৩

মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে সহায়তার উপায় হিসেবে, ইরান থেকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেয়ার রাশিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমেরিকা। বুধবার (১৫ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্রকে উদ্ধৃত করে এ কথা বলা হয়।

গত জুন মাসে রাশিয়া সর্বপ্রথম ইরানের ইউরেনিয়াম মজুদের নিয়ন্ত্রণ নেয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

প্রতিবেদন অনুসারে, রাশিয়া এই সপ্তাহে আবারও প্রস্তাবটি দিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইন্ডিযান টেলিভিশন চ্যানেল ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘রাশিয়া তার ভূখণ্ডে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণ করতে প্রস্তুত ছিল।’

‘এটি একটি ভালো সিদ্ধান্ত হতো। কিন্তু দুর্ভাগ্যবশত, মার্কিন পক্ষ এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। আরও জানানো হয়।

এদিকে, মার্কিন সংবাদ প্রতিবেদনগুলোতে সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন প্রস্তাবটি নাকচ করে দিয়েছে।

অন্যদিকে, ইরান বলেছে, যেকোনো সিদ্ধান্ত নির্ভর করবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় কি না তার ওপর।

আমেরিকা ইরানের ওপর আক্রমণের কারণ হিসেবে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এবং পারমাণবিক অস্ত্র অর্জনের আশঙ্কাকে উল্লেখ করেছে। যদিও ইরান বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ, অস্ত্র বানানোর জন্য নয়।

অন্যদিকে, গত বছর রাশিয়ার একজন উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনা সহজতর করার জন্য রাশিয়া ইরান থেকে এই মজুদ সরিয়ে নিয়ে সেটিকে বেসামরিক পারমাণবিক চুল্লির জ্বালানিতে রূপান্তর করতে ইচ্ছুক।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading