ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান

ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:০৫

ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছেন তুরস্কের সংসদের স্পিকার নুমান কুরতুলমুস। প্যালেস্টাইনি বন্দিদের মৃত্যুদণ্ড দেয়ার লক্ষ্যে নতুন আইন পাসের সমালোচনা করে তিনি এই দাবি তুলেছেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গত বুধবার (১৫ এপ্রিল) ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন-এর ১৫২তম সাধারণ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭৪ সালে বর্ণবৈষম্যের কারণে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে স্থগিত করা হয়েছিল—আন্তর্জাতিক ব্যবস্থা তখন কার্যকর ভূমিকা নিয়েছিল।

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘একই দেশে প্যালেস্টাইনিদের জন্য এক আইন আর ইসরাইলিদের জন্য আরেক আইন—এটা কি বর্ণবৈষম্য নয়?’ এক্ষেত্রে তিনি জাতিসংঘেরও সমালোচনা করেন। বলেন, সাম্প্রতিক সংঘাতগুলো থামাতে সংস্থাটি ব্যর্থ হয়েছে এবং বিশেষ করে গাজায় সহিংসতা প্রতিরোধে অকার্যকর হয়ে পড়েছে।

কুরতুলমুশ বলেন, ‘দুঃখজনকভাবে জাতিসংঘ এখন এমন একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে, যা ক্ষমতাধরদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত হয়।’ তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের সার্বভৌমত্ব লঙ্ঘনের মুখে পড়ছে এবং সব রাষ্ট্রের সমান সার্বভৌম অধিকার থাকা উচিত।

অধিবেশনের বাইরে তিনি ওমানের শুরা কাউন্সিলের চেয়ারম্যান খালিদ আল মাওয়ালির সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ওমানের মধ্যস্থতার প্রশংসা করেন এবং পাকিস্তানে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানান, যাতে যুদ্ধবিরতিকে স্থায়ী করা যায়।

তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের পদক্ষেপ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে। কুরতুলমুশ জানান, তুরস্ক চতুর্থবারের মতো এই সাধারণ অধিবেশন আয়োজন করছে, যেখানে প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading