ইরান চুক্তিতে রাজি না হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: আমেরিকা

ইরান চুক্তিতে রাজি না হলে আবার যুদ্ধ শুরু করতে প্রস্তুত: আমেরিকা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২০২৬, আপডেট ২:০০

আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান কোনও চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী অবিলম্বে যুদ্ধ শুরু করতে প্রস্তুত।

প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে এক সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ বলেন, “ইরান, আপনারা একটি সমৃদ্ধ ভবিষ্যৎ বেছে নিতে পারেন। আপনাদের সুবর্ণ সুযোগ আছে। আমরা আশা করি, আপনারা ইরানি জনগণের জন্য তা বেছে নেবেন।”

তিনি সতর্ক করে বলেন, “কিন্তু ইরান ভুল সিদ্ধান্ত নিলে তাদেরকে অবরোধ করা হবে এবং তাদের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বোমা বর্ষণ করা হবে।

একটি চুক্তি সই করানোর জন্য ইরানের ওপর চাপ অ্যবাহত রাখার অংশ হিসাবে আমেরিকার সেনাবাহিনী ইরানমুখী এবং ইরান থেকে ছেড়ে আসা সব জাহাজকে বাধা দেওয়ার অভিযান জোরদার করছে।

বুধবার আমেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছা নিয়ে আশা প্রকাশ করেন। তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরান রাজি না হলে তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো হবে।

ইরানের শাসকগোষ্ঠীকে সম্বোধন করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন, এটি একটি অসম যুদ্ধ এবং আমেরিকা জানে যে, ইরান কোথায় তাদের সামরিক সম্পদ সরিয়ে নিয়ে যাচ্ছে।

ওদিকে, আমেরিকার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডান কেইন বলেছেন, “মার্কিন বাহিনী এক মুহূর্তের নোটিশেই যুদ্ধাভিযান শুরু করতে প্রস্তুত।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading