জনদুর্ভোগ বিবেচনায় জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী

জনদুর্ভোগ বিবেচনায় জ্বালানির দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৫৫

বিশ্বের সব দেশে জ্বালানি তেল বা ডিজেলের দাম বাড়ানো হয়েছে। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনও এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়ার পর তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় নেতাদের অবদান যথাযথ সম্মানের সঙ্গে স্মরণ করা জরুরি। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম এবং ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।’

দেশের স্বার্থবিরোধী একটি চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, তাই জাতীয় ঐক্য বজায় রাখা এবং অভ্যন্তরীণ বিভাজন এড়িয়ে চলা সময়ের দাবি।

জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সব প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারণ বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার। বর্তমান সরকার জনগণের কাছে দায়বদ্ধ সরকার। আমি আশ্বস্ত করতে চাই জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading