সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী অভিনেত্রী চমক
উত্তরদক্ষিণ। শনিবার (১৮ এপ্রিল) ২০২৬, আপডেট ২৩:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হতে সংরক্ষিত নারী আসনে যুক্ত হলো ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নাম।
কুষ্টিয়া থেকে সংরক্ষিত আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন তিনি।
সম্প্রতি ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন—গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন চমক।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা।
সাক্ষাৎকার শেষে চমক গণমাধ্যমকে বলেন, ‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে, বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে। কথা বলে ইতিবাচক মনে হয়েছে। আমি শতভাগ আশাবাদী। দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব।
ইউডি/এবি

