ইসলামাবাদে বৈঠকে বসছে না ইরান
উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:২৭
আমেরিকার সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনায় না বসার পরিকল্পনা করছে ইরান। গত রবিবার রাতে ইরানি বাণিজ্যিক জাহাজ তুসকার ওপর মার্কিন বাহিনীর হামলা এবং তা আটক করার ঘটনা পরিস্থিতিকে আরও চরম পর্যায়ে নিয়ে গেছে। সোমবার (২০ এপ্রিল) ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরান-আমেরিকা পরবর্তী বৈঠকে অংশগ্রহণের কোনও পরিকল্পনা নেই তেহরানের।
আধা-সরকারি সংবাদসংস্থা ফার্স ও তাসনিম নিউজ সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বর্তমান পরিবেশ আলোচনার জন্য মোটেও ইতিবাচক নয়। তাদের মতে, আলোচনার প্রধান শর্তই হলো মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার করা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ওয়াশিংটনের ‘অযৌক্তিক এবং অবাস্তব’ দাবির কারণে আলোচনার পথ রুদ্ধ হয়ে পড়েছে। তারা বলছে, মার্কিন অবরোধ বহাল থাকা অবস্থায় ফলপ্রসূ কোনও আলোচনার সম্ভাবনা নেই।
ইউডি/রেজা

