জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৫

জম্মু ও কাশ্মীরে বাস খাদে পড়ে নিহত ১৫

উত্তরদক্ষিণ। সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৬:০৬

ইন্ডিয়ার জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকালে উধমপুরের রামনগর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই-কে স্থানীয় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, সকাল ১০টার দিকে রামনগর এলাকার কাগোট গ্রামের কাছে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের নিচে পড়ে যায়। বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা প্রথম উদ্ধার কাজে অংশ নেন এবং বাসের ভেতর থেকে আহতদের বের করে আনেন। পরে পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়।

ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ইন্ডিয়ার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, উদ্ধার অভিযান দ্রুততার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য আকাশপথে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading