আমেরিকার সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি: পেজেশকিয়ান

আমেরিকার সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি: পেজেশকিয়ান

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৩৭

আমেরিকার সঙ্গে ইরানের একটি ‘প্রকৃত’ সংলাপের পথে প্রধান বাধা ৩টি বলে মনে করেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই ৩ বাধা হলো ‘প্রতিশ্রুতি লঙ্ঘন’, ‘ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ’ এবং ‘হুমকি’।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, “প্রতিশ্রুতি লঙ্ঘন, (ইরানি বন্দরগুলোতে) অবরোধ এবং হুমকি ইরান ও আমেরিকার মধ্যে একটি প্রকৃত সংলাপের পথে প্রধান অন্তরা।”

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত বেশ কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ সামরিক অভিযান শুরু করে আমেরিকা এবং ইসরায়েল। টানা ৪০ দিন ধরে অভিযানের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে আমেরিকা ও ইরান। যুদ্ধবিরতির পর ১১ এপ্রিল একটি স্থায়ী শান্তি চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সংলাপে বসেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে সংলাপের পরেও ব্যর্থ হয় সেই বৈঠক।

ইসলামাবাদের প্রথম বৈঠক ব্যর্থ হওয়ার জন্য আমেরিকাকেই দায়ী করেছেন পেজেশকিয়ান। বুধবারের এক্সবার্তায় আমেরিকাকে উদ্দেশে তিনি বলেন, “আপনাদের একটানা ভণ্ডামো এবং প্রতিশ্রুতি ও পদক্ষেপের মধ্যে ফারাক গোটা বিশ্ব দেখছে।”

পৃথক এক এক্সবার্তায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেছেন, “একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি তখনই অর্থবহ হবে— যখন আমেরিকা ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেবে।”

সূত্র: আনাদোলু এজেন্সি

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading