জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিলেন সেনাপ্রধান
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, আপডেট ১৪:০৫
ইরান-আমেরিকা-ইসরাইল যুদ্ধের কারণে জ্বালানিসহ নানা সংকটের সৃষ্টি হচ্ছে- এ সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) পরিচালিত ‘ক্যাপস্টোন কোর্স-২০২৬/১ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা তিনি।
সেনাপ্রধান বলেন, বর্তমানে বিশ্ব জুড়ে নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে তা হলো জ্বালানি। এটির নিরাপত্তার গুরুত্ব এখন অনেক বেশি। আমাদের দেশে জ্বালানি তেল পরিশোধনে চট্টগ্রামে একটি মাত্র ইস্টার্ন রিফাইনারি আছে। যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫% মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে যায়। স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও আমরা দ্বিতীয় কোন রিফাইনারি তৈরি করতে পারিনি, যা অত্যন্ত জরুরি।
রোহিঙ্গা সংকট একটি জাতীয় সমস্যা এবং এটি সমাধানে সকলকে সম্পৃক্ত হতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি, কারণ আমাদের আমদানি-রফতানি সমুদ্রপথের ওপর নির্ভরশীল। সমুদ্রসীমা রক্ষায় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে।
আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয় বরং যুদ্ধ এড়ানোর জন্য। যে সংগঠনে জবাবদিহিতা নেই, সেটি কখনও উন্নতি করতে পারে না। সেনাবাহিনী সবসময় জনগণের কাছে জবাবদিহি করতে চায়।
দেশের সার্বিক বিষয় নিয়ে নৌবাহিনীর উদ্দেশ্যে সেনাপ্রধান বলেন, কোভিড-১৯ থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ বা বর্তমানে হরমুজ প্রণালীর সংকট, সবই নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। স্ট্র্যাটেজিক লিডার হিসেবে আপনাদের এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার পথ খুঁজে বের করতে হবে।
ইউডি/রেজা

