জ্বালানি দামের ঊর্ধ্বগতিতে অতিরিক্ত মুনাফার ওপর করের প্রস্তাব স্পেনের

জ্বালানি দামের ঊর্ধ্বগতিতে অতিরিক্ত মুনাফার ওপর করের প্রস্তাব স্পেনের

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, আপডেট ১৩:১০

ইরান যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বাড়তে থাকায় ইউরোপীয় ইউনিয়নে জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের প্রস্তাব দিয়েছে স্পেন।

শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে বার্তা সংস্তা রয়টার্সের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, জ্বালানি কোম্পানিগুলোর উইন্ডফল বা অপ্রত্যাশিত অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপ করলে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে বাড়তি দামের চাপ থেকে কিছুটা সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

সাইপ্রাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের নেতাদের এক অনানুষ্ঠানিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

একই সঙ্গে সানচেজ বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক নীতিমালায় আরও নমনীয়তা আনার প্রস্তাবও দিয়েছে স্পেন।

তার মতে, বর্তমান পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবুজ জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত জরুরি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading