রাজধানীতে স্বস্তির বৃষ্টি শেষ বিকেলে নামলো রাতের অন্ধকার

রাজধানীতে স্বস্তির বৃষ্টি শেষ বিকেলে নামলো রাতের অন্ধকার

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৩৬

মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলেছে রবিবার (২৬ এপ্রিল) সারা দিন। বিকেল গড়াতেই রাজধানীর আকাশে এমন মেঘ জমেছে যেন রাতের অন্ধকার নেমে এলো। কয়েক দিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী।

তবে সব এলাকায় নয়, পুরান ঢাকার সূত্রাপুর, বংশাল, মাতুয়াইলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি পড়তে শুরু করেছে। কোথাও হালকা আবার কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এই বৃষ্টি আস্তে আস্তে সারা ঢাকায় পড়বে বলে আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। এরপর দুপুরের দিকে কিছু এলাকায় ফোটা ফোটা বৃষ্টি পড়তে শুরু করলে সেটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকাল ৪টা সোয়া ৪টা নাগাদ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। এতে দীর্ঘ তাপদাহের পর স্বস্তি পেয়েছে রাজধানীর মানুষ। কমে এসেছে তাপমাত্রা।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading