সাতক্ষীরায় আম ভাঙার ক্যালেন্ডার ঘোষণা, ৫ মে থেকে শুরু

সাতক্ষীরায় আম ভাঙার ক্যালেন্ডার ঘোষণা, ৫ মে থেকে শুরু

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ০৯:০০

সাতক্ষীরায় চলতি মৌসুমের আম ভাঙার সময়সূচি নির্ধারণ করে ‘আম ক্যালেন্ডার’ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরু হবে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ ক্যালেন্ডার ঘোষণা দেন জেলা প্রশাসক আফরোজা আখতার।

সভায় জানানো হয়, ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা যাবে। ১৫ মে থেকে হিমসাগর ও খিরসা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম ভাঙার সময় নির্ধারণ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ এবং আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমের পরিপক্কতা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading