জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু

উত্তরদক্ষিণ। সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, আপডেট ১২:৪৮

জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝড়ে বাড়ির ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।

এর আগে, রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার রাতে একই বিছানায় ঘুমিয়েছিলেন মা ও দুই মেয়ে। এ সময় ঝড়ে একটি বড় মেহগনি গাছ বসতঘরের ওপর ভেঙে পড়ে। এতে বিছানায় শুয়ে থাকা মা ও দুই মেয়ে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রাতে তাদের মৃত্যু হলেও সকালে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading