পুঁজিবাজারে সূচকের পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

পুঁজিবাজারে সূচকের পতন, ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, আপডেট ১৭:৫৭

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও কমেছে। পাশাপাশি বাজারটিতে দিনের ব্যবধানে লেনদেনে পরিমাণও কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, বিপরীতে কমেছে ২২০টির দর। আর দিনশেষে ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ২৮৭ পয়েন্টে নেমে এসেছে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ৮৬৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৮৮৭ কোটি ৭৮ লাখ টাকার তুলনায় প্রায় ২৩ কোটি ৭৫ লাখ টাকা কম।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ৯৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৬ পয়েন্টে নেমে এসেছে। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া মোট ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৬৫টির দর বেড়েছে, বিপরীতে কমেছে ১১৪টির দর এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে। এই বাজারে মোট ৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ২৪ কোটি ৩১ লাখ টাকার তুলনায় ২৪ কোটি ২ লাখ টাকা বেশি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading