রায়েরবাজারে নতুন থানা: মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল ডিএমপি

রায়েরবাজারে নতুন থানা: মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল ডিএমপি

উত্তরদক্ষিণ। রবিবার, ০৩ মে, ২০২৬, আপডেট ১৫:৪৫

রাজধানীর রায়েরবাজারে নতুন থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (০৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

মো. সরওয়ার বলেন, বসিলায় ১০০ সদস্য বিশিষ্ট একটা ক্যাম্প দেওয়া হয়েছে। যেখানে এপিবিএনের ৬৬ জন সদস্য থাকে, তাদের দিয়ে দিনে রাতে যেকোন সময় যেকোন জায়গায় ব্লকরেইড দেওয়া হচ্ছে। মোহাম্মদপুরে আরও দুইটি ক্যাম্প আছে। মোহাম্মদপুরেও একটি থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি, রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading