পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত

পুলিশের পোশাক নিয়ে নতুন সিদ্ধান্ত

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ মে, ২০২৬, আপডেট ১৫:৩৪

পুলিশ সদস্যদের পোশাকে আবারও পরিবর্তন আনা হচ্ছে। আগের ধাঁচের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী, তবে প্যান্টের রং খাকি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশের জন্য নির্ধারিত পোশাক নিয়ে সদস্যদের মধ্যে আপত্তি ছিল। এ বিষয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, আগে মহানগর পুলিশসহ সারাদেশের পুলিশের যে ইউনিফর্ম ছিল, উপরের অংশ আগের মতোই রাখা হবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, পাঁচ আগস্টের পর অনেক শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে গেছে, সেগুলো আমরা অবগত আছি। তারা জামিনে বেরিয়েছিল। এটা আদালতের বিষয়। কীভাবে তারা বেরিয়েছে সেটা আদালতের বিষয়। তারা যেহেতু আগে অপরাধী বলে চিহ্নিত সেহেতু তারা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটাই স্বাভাবিক। কিন্তু পুলিশ কোন অ্যাকশন নিতে গেলে আমাদের আইনের ভেতর দিয়ে যেতে হয়। শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পুলিশ তদন্ত করে দেখছে। যারাই হত্যাকাণ্ড বা অপরাধারের সঙ্গে জড়িত তারা আইনের আওতায় আসবে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading