লঙ্কানদের কাছে সিরিজ হেরেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-দিলারাদের

লঙ্কানদের কাছে সিরিজ হেরেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি শারমিন-দিলারাদের

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০৫ মে) ২০২৬, আপডেট ২১:২০


শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ভর করে আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড—তিন বিভাগেই একাধিক টাইগ্রেসের র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি দেখা গেছে।

ব্যাটারদের তালিকায় সবচেয়ে বড় উন্নতি করেছেন শারমিন আক্তার সুপ্তা। ১০ ধাপ এগিয়ে তিনি এখন ৩৭ নম্বরে। দিলারা আক্তার এগিয়েছেন ৫ ধাপ, অবস্থান ৫৫। আর স্বর্ণা আক্তার ১৯ ধাপ লাফিয়ে উঠে গেছেন ৬২ নম্বরে। তবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪ ধাপ পিছিয়ে এখন ২৩ নম্বরে, তবুও তিনিই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাটার।

বোলারদের তালিকায় বড় অগ্রগতি করেছেন সুলতানা খাতুন। ৪৮ ধাপ এগিয়ে তিনি এখন ৩৮ নম্বরে। ফারিহা ইসলাম তৃষ্ণা ১৭ ধাপ এগিয়ে ৭৭ নম্বরে, আর মারুফা আক্তার ৮ ধাপ এগিয়ে ৮১ নম্বরে উঠে এসেছেন। যদিও রাবেয়া খান ৫ ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমে গেছেন, তবুও তিনিই বাংলাদেশের সেরা র‍্যাঙ্কধারী বোলার।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। অলরাউন্ডারদের তালিকায় ২ ধাপ এগিয়ে তিনি এখন তৃতীয় স্থানে, পেছনে ফেলেছেন দীপ্তি শর্মা ও অ্যাশলে গার্ডেনারকে।

অলরাউন্ডারদের তালিকায় বাংলাদেশের স্বর্ণা আক্তার ২ ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠেছেন। সানজিদা আক্তার মেঘলা ১ ধাপ এগিয়ে ৯৭ নম্বরে, আর সুলতানা খাতুন ৬৬ ধাপ উন্নতি করে মেঘলার সঙ্গে যৌথভাবে ৯৭ নম্বরে অবস্থান করছেন।


ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading