রোনালদোর আরেকটি বড় কীর্তি

রোনালদোর আরেকটি বড় কীর্তি

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ মে, ২০২৬, আপডেট ১৩:১০

বয়স চল্লিশের বেশি হলেও থামানো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোকে। এখনও ছুটেই চলেছে দুর্বার গতিতে। পারফরম্যান্সে তাক লাগিয়ে দিচ্ছেন সবাইকে। নতুন করে গড়লেন আরেক ইতিহাস।

আল নাসরের হয়ে সৌদি প্রো লিগে নিজের ১০০তম গোল করে দলকে জেতালেন ৪-২ ব্যবধানে আল শাবাবের বিপক্ষে।

গতকাল বৃহস্পতিবার এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল নাসর ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেছে।

৪১ বছর বয়সী রোনালদো ম্যাচের ৭৫তম মিনিটে সাদিও মানের এর ক্রস থেকে কাছের পোস্টে গোল করেন। এটি ছিল তার ক্যারিয়ারের ৯৭১তম গোল। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন এই পর্তুগিজ তারকা।

ম্যাচ শেষে আল-নাসরের কোচ জর্জ জেসুস বলেন, ‘রোনালদো সবসময়ই আক্রমণে ভয়ংকর। আজও সে সেটাই প্রমাণ করেছে।’

এদিকে আল-নাসরের হয়ে হ্যাটট্রিক করেছেন জোয়াও ফেলিক্স।। গত জুলাইয়ে চেলসি থেকে দলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড ম্যাচের নায়ক হয়ে ওঠেন।

তবে শিরোপার লড়াই এখনও জমে আছে। আল হিলালের হাতে এখনও তিন ম্যাচ বাকি। শুক্রবার তারা আল খোলুদের মুখোমুখি হবে। এরপর মঙ্গলবার আল নাসরের বিপক্ষে রিয়াদ ডার্বিটি শিরোপা নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। জর্জ জেসুস বলেন, ‘আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ। ছোট ছোট বিষয়ই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।’

উল্লেখ্য, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দিলেও এখনও সৌদি আরবে কোনো বড় শিরোপা জিততে পারেননি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading