বাউফলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামি গ্রেফতার

বাউফলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামি গ্রেফতার

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৮ মে, ২০২৬, আপডেট ১৮:৫৫

‎পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ খান বাবুলকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। শুক্রবার (৮ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বাউফল উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুল লতিফ খান বাবুল এজহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে মামলাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

‎গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টিকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলটির নেতাকর্মীরা শুরু থেকেই জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে মামলার অন্যতম এজহারভুক্ত আসামি গ্রেফতার হওয়ায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেছে।

‎এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, বিএনপি কার্যালয় ভাঙচুর মামলার এজহারভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউডি/রেজা/রুবেল হোসেন

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading