রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের যুবক

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত কিশোরগঞ্জের যুবক

উত্তরদক্ষিণ। শনিবার (০৯ মে) ২০২৬, আপডেট ২২:৩০

রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের যুবক মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের সাবেক স্কুলশিক্ষক আবদুর রশিদের ছেলে।

রিয়াদের বাবা ও জাফরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাদাত মো. সায়েম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

রিয়াদের বাবা জানান, রাশিয়া থেকে রিয়াদের বন্ধু লিমন দত্ত গত শুক্রবার সন্ধ্যায় তাকে ছেলের মৃত্যুর খবর জানিয়েছেন।

রাশিয়ার সীমান্তের কাছে ইউক্রেনের ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও নাইজেরিয়ান এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন লিমন নিজেও।

রিয়াদের বাবা আরও জানান, গত বছরের অক্টোবরে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে রাশিয়ায় যান রিয়াদ। এরপর গত মাসে তিনি রুশ বাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। রিয়াদের যুদ্ধে যাওয়ার খবর জানত না তার পরিবার।

করিমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে মুসলিমা জানিয়েছেন, রিয়াদের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তার মরদেহ দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা পেলে সে অনুযায়ী উদ্যোগ নেওয়া হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading