ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৩:৫৫

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া এর আগে ২০১৫ সালে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল এবং যদি প্রয়োজন হয় তাহলে এবারও তারা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত।

পুতিন আরও জানিয়েছেন, বর্তমান যুদ্ধের সব পক্ষ সম্মত হয়েছে ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হবে। কিন্তু আমেরিকা তখন তাদের অবস্থান কঠোর করে। তারা শর্ত দেয় ইরান থেকে সরানো ইউরেনিয়াম শুধুমাত্র আমেরিকা নিয়ে যেতে হবে। তখন ইরানও তার অবস্থান শক্ত করে ফেলে।

আমেরিকা ও ইরানের সঙ্গে রাশিয়া সার্বক্ষণিক যোগাযোগ রাখবে উল্লেখ করে পুতিন বলেছেন, তার আশা এ যুদ্ধ খু্ব শিগগিরই শেষ হবে।

এদিকে পুতিনের এমন মন্তব্য নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

২০১৫ সালে আমেরিকা ও অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত ও এতে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থাকে নজরদারি চালানোর সুযোগ দেয়।

অপরদিকে ইরানের ওপর থেকে পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ২০১৮ সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন। এর ফলে এটি ভেস্তে যায়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading