১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

উত্তরদক্ষিণ। রবিবার, ১০ মে, ২০২৬, আপডেট ১৮:৫৯

আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রথম ধাপে ১০০ উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রবিবার (১০ মে) বিকালে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মলনে প্রার্থীদের নাম প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে আজ এনসিপি সমর্থিত ১০০ জন উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করছি।

সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য হাজারের বেশি আবেদন জমা হয়। সেই থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করছি। এ মাসের ২০ তারিখে দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আমাদের এই নাম ঘোষণার প্রক্রিয়া চলতে থাকবে।

উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন– পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।

এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading