প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়: কৃতি স্যানন

প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়: কৃতি স্যানন

উত্তরদক্ষিণ। সোমবার, ১১ মে, ২০২৬, আপডেট ০৮:০০

বলিউডে নিজের অবস্থান তৈরি করতে কৃতি স্যাননকে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। কোনও তারকা পরিবারের ছত্রচ্ছায়া ছাড়াই নিজের যোগ্যতা আর পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের স্বজনপ্রীতি নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

কোনো প্রভাবশালী তারকা পরিবারের আশীর্বাদ ছাড়াই নিজের মেধা আর পরিশ্রমে আজকের অবস্থানে পৌঁছেছেন। কৃতি জানান, কর্মজীবনের শুরুর দিকে বহুবার এমন হয়েছে যে, কোনো একটি চরিত্রের জন্য তার নাম প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই কাজ তার হাতছাড়া হয়ে যায় এবং সেখানে সুযোগ পান কোনো এক তারকাসন্তান।

সেই দিনগুলোর স্মৃতি হাতড়ে অভিনেত্রী বলেন, ‘ফিল্মি পরিবার থেকে না এলে বলিউডে অনিশ্চয়তা অনেক বেশি থাকে। এখানে প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়। আমাকে আজ পর্যন্ত কোনো কিছুই সহজে দেওয়া হয়নি, যা অর্জন করেছি সবটাই নিজের পরিশ্রমে।’

ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া ‘মিমি’ ছবিতে অভিনয়ের আগের সময়টা কৃতির জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি ভালো কাজ করতে চাইলেও সুযোগ পাচ্ছিলেন না। এমনকি অন্যদের পরামর্শে কিছু বড় বাজেটের প্রজেক্টে কাজ করলেও অভিনেত্রী হিসেবে সেগুলো তাকে তৃপ্তি দিতে পারেনি। কৃতি মনে করেন, সেই ভুল সিদ্ধান্তগুলোই তাকে পরবর্তীতে সঠিক পথ চিনতে সাহায্য করেছে।

উল্লেখ্য, ‘মিমি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের পর কৃতির ক্যারিয়ারে নতুন জোয়ার এসেছে। বর্তমানে তিনি ‘ককটেল ২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শাহিদ কাপুর ও রাশমিকা মান্দানা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading