কিউবায় যেকোন সময় হামলা করতে পারে আমেরিকা!

কিউবায় যেকোন সময় হামলা করতে পারে আমেরিকা!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৪:৫৯

কিউবায় যেকোন সময় হামলা চালাতে পারে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্য থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প কিউবা সরকারের ওপর চাপ বাড়াচ্ছেন এবং তার সাম্প্রতিক অবস্থান অনুযায়ী দেশটিতে সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

প্রতিবেদনে আরও বলা হয়, আমেরিকার এই পদক্ষেপ বাস্তবে রূপ নিলে এটি দুই দেশের মধ্যে বড় ধরনের উত্তেজনা তৈরি করতে পারে।

ইতিহাস অনুযায়ী, ১৯৬২ সালে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে আমেরিকা নৌ-অবরোধ আরোপ করেছিল। সেই ঘটনার পর এটিই হবে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের পরিস্থিতি।

সিএনএন জানায়, গত কয়েক মাসে আমেরিকা কিউবার ওপর নজরদারি বিমান অভিযান বাড়িয়েছে। একই সঙ্গে নতুন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। কিউবা এই নিষেধাজ্ঞাকে সাধারণ মানুষের ওপর সমষ্টিগত শাস্তি হিসেবে বর্ণনা করেছে।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমেরিকার জ্বালানি অবরোধের কারণে দেশটির পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।

এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, ট্রাম্প তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, কিউবায় হামলার কোন পরিকল্পনা নেই।

তবে প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প সম্প্রতি কিউবার কাছে মার্কিন রণতরী মোতায়েনের সম্ভাবনার কথা বলেছেন, যা দেশটির ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading