বারকোলাকে দলে ভেড়াল লিভারপুল

বারকোলাকে দলে ভেড়াল লিভারপুল

উত্তরদক্ষিণ। সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, আপডেট ০৯:০০

ইউরোপীয় ফুটবলের দলবদল মৌসুমের শেষ মুহূর্তে বেশ কয়েকটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি পিএসজি থেকে ফরাসি তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলার লিভারপুলে যাওয়া। রেকর্ড ফি-তে এই তারকাকে দলে টেনেছে ইংলিশ ক্লাবটি।

২২ বছর বয়সী ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে পেতে প্রায় ১২৩ মিলিয়ন পাউন্ড (১৪০ মিলিয়ন ইউরো) খরচ করছে লিভারপুল। ২০২৩ সালে অলিম্পিক লিওঁ থেকে মাত্র ৪৫ মিলিয়ন ইউরোতে তাকে দলে এনেছিল পিএসজি।

মোহামেদ সালাহ ক্লাব ছাড়ার পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছিল, বারকোলাকে দিয়ে তা পূরণ করতে চান রেডস কোচ অ্যান্ডোনি ইরাওলা। পিএসজির হয়ে ১৫২ ম্যাচে ৩৯টি গোল এবং ৩৭টি অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড উইংয়ে গতির ঝড় তুলতে সক্ষম।

সামার ট্রান্সফার উইন্ডো গ্রেডিং অনুযায়ী লিভারপুল হয়তো কিছুটা অতিরিক্ত অর্থ ঢেলেছে, তবে ইরাওলার কৌশলে বারকোলার বৈশ্বিক সুপারস্টার হয়ে ওঠার সব উপাদানই রয়েছে।

এদিকে অ্যাস্টন ভিলা থেকে মাত্র ৭.৫ মিলিয়ন পাউন্ডে অভিজ্ঞ গোলরক্ষক এমি মার্টিনেজকে সই করিয়েছে চেলসি।

রবার্ট সানচেজের সাম্প্রতিক ভুলত্রুটির পর একজন নির্ভরযোগ্য বিশ্বমানের গোলরক্ষকের খোঁজে ছিল চেলসি। মার্টিনেজের আগমন ব্লুজদের রক্ষণভাগকে যেমন শক্তিশালী করবে, তেমনি নতুন কোচ জাবি আলোনসোর ৩-৪-২-১ ফরমেশন সুইপার-কিপার হিসেবেও চমৎকার ভূমিকা রাখবেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading