দ্বিতীয় টেস্টেও একই স্কোয়াড নিয়ে খেলবে বাংলাদেশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১২ মে, ২০২৬, আপডেট ১৫:৪৮
অপরিবর্তিত স্কোয়াড নিয়েই পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। আজ (১২ মে) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই সিলেট টেস্টে খেলবে বাংলাদেশ। প্রথমবার দলে ডাক পাওয়া অমিত হাসান ঢাকা টেস্টের একাদশে জায়গা না পেলেও আছেন সিলেট টেস্টের স্কোয়াডে।
এদিকে, টানা ঝড়-বৃষ্টির কারণে সিলেট থেকে দ্বিতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। এ ব্যাপারে ব্রডকাস্টার এবং কিউইরেটরদের সঙ্গে আলোচনাও করেছিল বিসিবি। তবে শেষমেশ সবকিছু বিবেচনায় নিয়ে সিলেটেই রাখা হয়েছে ওই টেস্টের ভেন্যু। প্রেস বিজ্ঞপ্তিতে সেটিও নিশ্চিত করেছে বিসিবি।
আগামী ১৬ এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিলেট টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে আগামীকাল সিলেটে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।
ইউডি/রেজা

