সীমান্তে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১২ মে) ২০২৬, আপডেট ২১:২০

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হলে ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কুরবানির পশুরহাটের নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কাঁটাতারের বেড়া নিয়ে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে কিনা- সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব নিয়ে আমরা দুই দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখি। কোন দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন হল তার ফলাফল কি হলো তার একটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার।

বলেন, এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যান ল্যান্ডস বজায় রেখে দিতে চায়, সেটা এটা কূটনৈতিকভাবে আলোচনা হবে। কিন্তু সেটা তো ইন্ডিয়া সরকারের পক্ষ থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখিনি। তাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানাতে হবে তারপর সেটি কূটনৈতিকভাবে আলোচনা হবে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading