বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে: জয়সওয়াল
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১২ মে) ২০২৬, আপডেট ২২:১০
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইন্ডিয়ার ‘ইতিবাচক দিকে’ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, ‘আমরা ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আমরা ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছি।’
মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জয়সওয়াল।
এ সময় বাংলাদেশকে জ্বালানি সহায়তা দেয়ার কথাও উল্লেখ করে তিনি বলেন, ইরান যুদ্ধের জেরে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও নয়াদিল্লি ঢাকার অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণ করে যাচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফর করেন। বিপরীতে ঢাকা সফর করেন ইন্ডিয়ার লোকসভার স্পিকার ওম বিড়লা।
এই দুই সফরের প্রসঙ্গ উল্লেখ করে জয়সওয়াল বলেন, ‘এটাই বর্তমানে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের গতিপথ।’
ইউডি/এবি

